Download after certain time

এপার-ওপার দুই বাংলার জনপ্রিয় চিত্রনায়ক ফেরদৌস আহমেদ এবার নতুন পথে হাঁটা শুরু করেছেন। ক্ষমতাসীন দল আওয়ামী লীগ থেকে ঢাকা-১০ আসনের মনোনয়ন পেয়েছেন। বড়পর্দার থেকে এবার রাজনীতির মাঠের নায়ক হিসেবে অভিষেক করছেন এই তারকা। আওয়ামী লীগ থেকে মনোনয়ন পাওয়ার পর সোমবার (২৭ নভেম্বর) বিকেলে ধানমন্ডি-৩২ নম্বরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজির রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করে নির্বাচনী প্রচারণা শুরু করেছেন ‘হঠাৎ বৃষ্টি’র নায়ক। এ সময় ফেরদৌস বলেন, প্রথমেই সৃষ্টিকর্তা মহান আল্লাহর কাছে কৃতজ্ঞতা। এরপর ধন্যবাদ জানাই প্রধানমন্ত্রী ও বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনাকে। কেননা, তিনি আমাকে ভরসা করে ঢাকা-১০ আসনে লড়াই করার জন্য দায়িত্ব দিয়েছেন। আমার বিশ্বাস, ঢাকা-১০ আসনের সর্বস্তরের জনগণ সমর্থন করবেন আমাকে।

LihatTutupKomentar